জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০৭:৫৩:৩৭ পূর্বাহ্ন

জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুৃল ইসলাম, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর আলী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল জলিল আহমেদ মিলন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, আনসার কর্মকর্তা ফয়সাল আহমদ চৌধুরী, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা মৎস্য অফিসার কামরুল ইসলাম প্রমূখ।

দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

‘‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ এরইমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান নিয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ সম্ভ্রমহারা নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক