আ.লীগ দেশের গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে : আমিনুল হক
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ PM

আ.লীগ দেশের গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে : আমিনুল হক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১০:০২:২৮ AM

আ.লীগ দেশের গণতন্ত্রকে মাটিচাপা দিয়েছে : আমিনুল হক

ছবি: সংগৃহীত


বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, গণতন্ত্রকে মাটিচাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বর্তমান আওয়ামী সরকার। আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার নেই।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর পান্থপথে শেরে বাংলা নগর থানা বিএনপির ৯৯ ওয়ার্ড, কারওয়ান বাজারে তেজগাঁও থানার ২৬ নম্বর ও শিল্পাঞ্চল থানার ২৪, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চতুর্থ দিনের মতো পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিন মজুররা দু’বেলা পেট ভরে ভাত খেতে পারছে না। সেই দিকে সরকারের এক বিন্দুও নজর নেই, সরকার আছে তার নিজেকে নিয়ে।

জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক বলেন, আওয়ামী সরকার গত ১৭ বছরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি বরং নিধন করেছে। তারা নদী-নালা, খাল-বিল দখল করে ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এ কারণে আজকে দেশে এমন তীব্র দাবদাহ।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষকে রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে ঝাঁপিয়ে পড়লে আওয়ামী সরকার এক মুহূর্তের জন্যও ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আকতার হোসেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ