আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুক্রবার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ PM

আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুক্রবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ১১:২০:৩৫ AM

আওয়ামী লীগের ৩ সংগঠনের শান্তি সমাবেশ শুক্রবার

ছবি: সংগৃহীত


আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৭ জুলাইয়ের নির্ধারিত শান্তি সমাবেশ একদিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে আয়োজকরা বলেন, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এ জন্য শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, শুক্রবার পুরানো বাণিজ্য মেলা মাঠে সমাবেশ করবো আমরা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ শান্তি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।


এম সি



শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাচ্ছেন সিলেটের আরাফ
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক