সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ রোববারে
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ PM

সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ রোববারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ০৯:৫২:২৫ AM

সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ রোববারে

ছবি: সংগৃহীত


ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।  শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে। এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে জরুরি সভা শুরু হয় আওয়ামী লীগের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। জরুরি সভা শেষে কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। বিএনপি বলে- তাদের বাধা দেওয়া হচ্ছে, তারা না কি ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি।

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। তাদের আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

এম সি



শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাচ্ছেন সিলেটের আরাফ
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক