প্রধানমন্ত্রীর সহযোগিতায় পুলিশের এতো সাফল্য : আইজিপি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সহযোগিতায় পুলিশের এতো সাফল্য : আইজিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৬:৩০:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সহযোগিতায় পুলিশের এতো সাফল্য : আইজিপি


বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই সরকারের সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। দেশে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি ও প্রয়োজনীয় সবকিছু দিয়েছেন। দেশ-বিদেশে প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনীকে ডিটিজাল বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির চারতলা বিশিষ্ট পুলিশের স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশ-বিদেশে ট্রেনিং দিয়ে ডিজিটাল বাংলাদেশের যুগ-উপযোগী করে গড়ে তুলেছেন। পুলিশের সব মেধা-শ্রম মানুষের কল্যাণে ব্যয় হবে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এই সাফল্য অর্জন হয়েছে।

নির্বাচনের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের প্রতিষ্ঠান। দীর্ঘদিন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনী দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনসহ যেকোনো দায়িত্ব পালনে ও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে।

এর আগে আইজিপি সুনামগঞ্জ শহরের ওয়েজখালীতে পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশ লাইন্সে পুলিশ হাসপাতালে পুলিশ ল্যাবের উদ্বোধন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন