সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৯:২২:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃতঃ আব্দুল খালেকের পুত্র মোঃ আক্কাস মিয়া (৩৫),ডালিয়া গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মোঃ মুসাদ উল্লাহ উরুফে মোশারফ (৩০),বাঁশতলা গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র মোঃ রাব্বানী মিয়া (৩৩)।

শনিবার(১৮ মে) বিকেলে উপজেলার বাংলাবাজার  ইউনিয়নের সীমান্ত এলাকা বাঁশতলা কলোনী হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায় অভিযান চালিয়ে তিন পুরিয়া গাঁজা ও ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে আটক করে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা।এ সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র মোঃ সোনায় মিয়া (২৬)পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তফসির তরফদার জানান,হকনগর শহীদ স্মৃতি সৌধ এলাকায়  বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা ও ইয়াবা নিয়ে যেতে ছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান  জানান,বিজিবির অভিযানে আটকৃত মাদকদ্রব্য ও তিন জন কারবারিকে থানাতে হস্তান্তের পর পলাতক সহ ৪জনকে অভিযুক্ত করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন