বিএনপি নেতা ইশরাক কারাগারে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিএনপি নেতা ইশরাক কারাগারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৬:৫৩:৪৬ পূর্বাহ্ন

বিএনপি নেতা ইশরাক কারাগারে


রাষ্ট্রদ্রোহের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা জজ আদালত থেকে প্রাথমিক শুনানি শেষে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।  

সেই মামলায় আজ মামলার মূল নথিসহ জামিন চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল। এদিন ইশরাকের পক্ষে আইনজীবী মো তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।  

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন