সুনামগঞ্জের দোয়ারাবাজরে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজরে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০২:১০:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজরে বজ্রপাতে ২ বালু শ্রমিক নিহত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের  চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮). বাহাদুরপুর গ্রামের  মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া। এঘটনায় আরও অন্তত ৫-৭ জন মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়. প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে নিহত শ্রমিকসহ আরও কয়েকজন। এমতাবস্থায় সকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক কুদ্দুস মিয়া নিহত হয়,বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি)  বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন