ব্যাটারিচালিত রিকশা চালু থাকবে: প্রধানমন্ত্রীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্যাটারিচালিত রিকশা চালু থাকবে: প্রধানমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৩:০২:১২ পূর্বাহ্ন

ব্যাটারিচালিত রিকশা চালু থাকবে: প্রধানমন্ত্রীর


ঢাকা শহরে নিম্ন আয়ের মানুষের দুঃখের কথা মাথায় রেখে ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সম্প্রতি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এরপর ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। 

এরপরই ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামেন চালকরা।

রোববার (১৯ মে) রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। চালান ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্লবী থানায় পাঁচ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ