মদিনায় বাড়ি ভাড়া, ভিসা না করায় ১১ এজেন্সিকে শোকজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

মদিনায় বাড়ি ভাড়া, ভিসা না করায় ১১ এজেন্সিকে শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৩:৫৯:৫২ পূর্বাহ্ন

মদিনায় বাড়ি ভাড়া, ভিসা না করায় ১১ এজেন্সিকে শোকজ

ছবি: সংগৃহীত


নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা এবং সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া না করায় ১১ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির অধীনে এখনও ভিসা হয়নি ৩৮৪ জন হজযাত্রীর।

বুধবার (২২ মে) রাতে এজেন্সিগুলোকে শোকজ করা হয়। তাদের বৃহস্পতিবার (২৩ মে) বিকেলের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

শোকজ খাওয়া এজেন্সিগুলো হলো- দেশ ভ্রমণ, ওয়ার্ল্ড ভিউ, ফারুক ট্রাভেল এজেন্সি, গ্লোবাল ভিশন, হাসনাইন এয়ার ট্রাভেল, হোসাইন এয়ার সার্ভিস, মোলতাজিম ট্রাভেল, মোবাশ্বেরা ট্রাভেল, রোজিনা এয়ার, আইবিএম ট্রাভেলস ও মেহমান ট্রাভেণম এজেন্সি।

জানা গেছে, এই ১১ এজেন্সির অধীনে মোট ৩ হাজার ১৮৬ জন হজযাত্রী চলতি বছর হজে যাওয়ার কথা ছিল। এরমধ্যে ভিসা হয়নি ৩৮৪ জনের। মক্কায় বাড়ি ভাড়া হয়নি ৯৫ জনের, আর মদিনায় বাড়ি ভাড়া হয়নি ২০৬ জনের। তাদের ভিসা কেন হয়নি এবং বাড়ি ভাড়া করতে এত দেরি কেন এসব প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে এজেন্সিকে।

এদিকে বুধবার রাত পর্যন্ত পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন হজযাত্রী। মোট ৯৩টি ফ্লাইটে তারা সৌদি আবর পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩৩ হাজার ২৪২ জন হজযাত্রী। এখন পর্যন্ত ৮৪ হাজার ৩১৮টি ভিসা ইস্যু করা হয়েছে।  

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ