শাল্লায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সুদ কেলেঙ্কারির অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শাল্লায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সুদ কেলেঙ্কারির অভিযোগ

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৫:১৬:২২ পূর্বাহ্ন

শাল্লায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে সুদ কেলেঙ্কারির অভিযোগ


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুদের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন কয়েকজন স্কুল শিক্ষক। অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসায় একটি সিন্ডিকেট চক্র তৈরি হয়েছে তাদের মধ্যে। উপজেলার বিভিন্ন মানুষের সঙ্গে সুদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। আর এসব দাদন ব্যবসায়ীদের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে গরীব প অসহায় মানুষেররা। শিক্ষকতার আড়ালে সুদের ব্যবসা চালাচ্ছে দেদারসে। সুদের টাকা না দেওয়ায় ভুক্তভোগীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এক স্কুল শিক্ষক। অভিযুক্ত ওই স্কুল শিক্ষকের নাম অজিত বরণ তালুকদার। তিনি উপজেলার উজান যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইন্দুভূষণ দাস। তবে অভিযোগকারী ব্যক্তিও উপজেলার আছানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 

অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্ত স্কুল শিক্ষক একজন দাদন ব্যবসায়ি ও সুদের কারবারি। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন তার স্ত্রীর গুরুতর অসুস্থতা জনিত কারনে দাদন ব্যবসায়ি অজিত কুমার দাশের কাছ থেকে ২০১৯ সালে ২.৫% হার সুদে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ২০২১ সালে ৫% হারে ৬৫ হাজার টাকা দেনা নেন তিনি। সূত্র জানায় মোট ৫ লক্ষ ১৫ হাজার টাকার বিনিময়ে মোট সুদ ৮ লক্ষ ৯ হাজার টাকা দিয়েছেন তিনি। কিন্তু অভিযুক্ত দাদন ব্যবসায়ি স্কুল শিক্ষক এসব টাকা পেয়েও অস্বীকার করে ভুক্তভোগীর কাছে আরো বড় অঙ্কের সুদ চাচ্ছে এবং না দিলে ভুক্তভোগীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। বাদী আরো উল্লেখ করেন বিবাদ সুকৌশলে তার চেক বহি নিয়ে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করে আসছে। এমতাবস্থায় ভুক্তভোগীর অসুস্থ স্ত্রী ও ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন ভুক্তভোগী। 

শুধু তাই নয় স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে স্কুল ফাঁকি দিয়ে অধিকাংশ সময় অজিত বরণ তালুকদা সুদের ব্যবসা নিয়ে পড়ে থাকেন। ঠিকমতো স্কুলে না যাওয়ায় তার স্কুলের শিক্ষার অবস্থাও বেহাল বলে জানান স্কুল কতৃপক্ষ। এবিষয়ে অভিযুক্ত শিক্ষক অজিত কুমার দাশকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। স্কুল চলাকালীন সময়েও তার স্কুল গিয়েও তাকে পাওয়া যায় নি। এবিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন আমি এই বিষয়ে অবগত রয়েছি। তিনি বলেন একজন শিক্ষক দাদন ব্যবসা ও কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিতে যদি  জড়িত থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার কাজের ঘাম সে পাবে। তবে ওই স্কুলের যাবতীয় কার্যক্রম সম্পর্কে দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায় এবিষয়ে কিছু জানেন না।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসও অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন (অ:দা) বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন