শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৫:৩০:০৫ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মে ) জাতীয় সংসদ ভবনের ১নং স্হায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় মাধামিক ও উচশিক্ষা বিভাগের সচিব অবসরপ্রাপ্ত বেসরকারী শিক্ষকদের অবসর সুবিধা ভাতা ও কল্যান তহবিলের অর্থ প্রাপ্তিতে বিদ্যমান দীর্ঘসূত্রিতা ও আর্থিক অপ্রতুলা নিরসনকল্পে স্থায়ী কমিটির সুপারিশে মন্ত্রলায় কতৃক গঠিত কমিটির বিষয়ে স্থায়ী কমিটিকে অবহিত করেন এবং এই কমিটি পরবর্তী সভায় একটি রিপোর্ট পেশ করবেন মর্মে কমিটিকে জানান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এই দপ্তরের অধীনে চলমান কার্যক্রম এর বিষয়ে কমিটিকে অবহিত করেন। এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই দপ্তরের সার্বিক কার্যক্রমের উপরে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভাপতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন যেসব প্রকল্পে ঠিকাদার ইচ্ছাকৃত বিলম্ব করছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এবং দ্রুত সব কাজ শেষ করতে বলেন। এছাড়া যেসব সরকারীকৃত মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বেতন নির্ধারন নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেগুলো সমাধাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ, সিনিয়র কর্মকর্তাগণ ও এর অধীনস্ত  দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ