আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৬:০৬:২৬ পূর্বাহ্ন

আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এড. রনজিত সরকার


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহছানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ও ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।

এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া ১৪ টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আহছানপুর গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এড. রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, রোমান মিয়া প্রমুখ।

পরিদর্শনকালে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেকের হাতে নগদ ৬ হাজার টাকা ও ২ বান ঢেউটিন প্রদান করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন