দোয়ারাবাজারে মরহুম আব্দুর রহমান স্মরণে দোয়া মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মরহুম আব্দুর রহমান স্মরণে দোয়া মাহফিল

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৬:৩১:৫৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মরহুম আব্দুর রহমান স্মরণে দোয়া মাহফিল


দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নরসিংপুর ইউনিয়নের বিশিষ্ট সামাজিক ও দানশীল ব্যক্তিত্ব  মরহুম আব্দুর রহমান লন্ডনীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে)  দুপুরে দারুল ইহসান মডেল মাদরাসায় আয়োজিত দোয়া মাহফিলে গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ও আল মদিনা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক হাফিজ সাইদুর রহমান মোনাজাত পরিচালনা করেন। 

এতে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নসকস'র উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, নসকস'র সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, আল মদিনা একাডেমির ভাইস প্রিন্সিপাল গোলাম সামদানী সুমন, সহকারি শিক্ষক জুয়েল আহমদ, ইয়াকুব আল হাসান, জাবেদুল হাসান প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন