দেশ ও প্রবাসে কর্মীদের সুরক্ষিত জীবন নিশ্চিতে নানামুখী কর্মসূচি নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

দেশ ও প্রবাসে কর্মীদের সুরক্ষিত জীবন নিশ্চিতে নানামুখী কর্মসূচি নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ১০:২৭:২৬ পূর্বাহ্ন

দেশ ও প্রবাসে কর্মীদের সুরক্ষিত জীবন নিশ্চিতে নানামুখী কর্মসূচি নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন নিশ্চিতে নানামুখী কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ অভিবাসী কর্মী বিদেশে প্রেরণের পাশাপাশি, ফেরত আসা কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রী সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।

প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

এসময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধি, আইলও’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ