জেনে নিন ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রির সম্ভাব্য সময়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

জেনে নিন ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রির সম্ভাব্য সময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৩:৫২:৪৭ পূর্বাহ্ন

জেনে নিন ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রির সম্ভাব্য সময়


ঈদযাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১৭ জুন ঈদুল আজহা হতে পারে ধরে নিয়ে ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এবার ঈদের আগে ৫ দিন ট্রেনযাত্রা ধরা হতে পারে। যদিও গত ঈদে ধরা হয়েছিল ৭ দিন।

বৃহস্পতিবার (২৩ মে) রেলভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব জানানো হয়। এতে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সভায় ঈদযাত্রার ব্যবস্থাপনা সুষ্ঠু করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে রেলওয়ে। ঘরমুখী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২ জুন থেকে ঈদযাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু হতে পারে।

ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে সোমবার (২৭ মে) সংবাদ সম্মেলন হতে পারে। সেখানে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী।

এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ