আগুনে ক্ষতিগ্রস্তদের সুপার সিক্সটির সাহায্য প্রদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্তদের সুপার সিক্সটির সাহায্য প্রদান

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৮:২২:৫৭ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্তদের  সুপার সিক্সটির সাহায্য প্রদান


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির পক্ষ থেকে বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে  আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার(২৪মে) বিকেলে উপজেলার আছানপুর গ্রামে ভীমখালী ইউপি টিম লিডার  আব্দুস সামাদ আফিন্দী নাহিদের পরিচালনায়  ১৯টি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তারেক আল মঈন,ইরান প্রবাসী করম আলী,সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, শিক্ষক নুর আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সমন্বয়কারী তাহের আহমেদ,সাচনা ইউপি টিম লিডার তোফাজ্জল ইসলাম, সংগঠনের সদস্য নেছার আহমেদ , রাহাদ আলম হৃদয়, নজরুল ইসলাম ,তানভীর আহমদ , আবু ইউসুফ নাঈম সহ অনেকেই।

উল্লেখ্য যে  গত শনিবার (১৮ মে) বিকেলে  বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে  আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৯টি বসতঘর।  আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি থেকে এই আগুনের সুত্রপাত ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী। সাথে সাথে  আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরেগুলোতে। আগুনে প্রায় ৮০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন