প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে রোববার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে রোববার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৪:২০:৪১ পূর্বাহ্ন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে রোববার


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর থেকে বাড়িয়ে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাতেই শক্তি সঞ্চয় করে রোববার (২৬ মে) সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে।

শনিবার (২৫ মে) দুপুরে ঢাকার আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।

তিনি জানান, গভীর নিম্নচাপটি শনিবার রাত ৯টায় আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানতে পারে।

সাগরের মধ্যভাগ দিয়ে আসছে বিধায় এটি আরও শক্তি সঞ্চয় করছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি দ্রুত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল অঞ্চলে চলে আসতে নির্দেশ দেয়া হয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৭ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক ও উপকূলে ৪ হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি হবে, বলছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় রেমাল ভারতের সাগরাইল ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝ দিয়ে প্রবাহিত হবে বলে জানান তারা। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ