জগন্নাথপুরে দুর্ভোগ লাঘবে চালু হলো ভাসমান ফেরি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্ভোগ লাঘবে চালু হলো ভাসমান ফেরি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৬:২৩:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুর্ভোগ লাঘবে চালু হলো ভাসমান ফেরি

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ড্রাম দিয়ে ভাসমান ফেরি চালু করেছে সামাজিক সংগঠন ইজমা ওয়েলফেয়ার সোসাইটি।

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (সুজাখালি) খালের ওপর ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিন ও ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ অর্থায়নে ড্রামের তৈরি ভাসমান এ ফেরির উদ্ধোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা।

ইজমা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফাহিম আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জিবান মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন, সোসাইটির উপদেষ্টা কামাল উদ্দিন, গোলাম আবদাল, আব্দুল মুকিদ, জিতু মিয়া, মুজাহিদ খাঁন, সোসাইটির আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী নানু মিয়া, অর্থ সম্পাদক জালাল আহমদ, সহঅর্থ সম্পাদক মুজাক্কির খান, সাংগঠনিক সম্পাদক মাসুম খাঁন, অলিদুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আসাব মিয়া, রহিম খাঁন, ফরিদ মিয়া, সমসুল হক, ফটিক মিয়া, মির্জা রিপন মিয়া, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু মিয়া, প্রচার সম্পাদক আবু হাসান, সহপ্রচার সম্পাদক মির্জা নাজমুল, সদস্য জাহাঙ্গীর আলম, স্বপন মিয়া, মির্জা রুমেন, মান্না মিয়া, সাজন মিয়া, রাব্বী মিয়া, আজহার মিয়াসহ সংগঠনের সদস্য বৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন