সুনামগঞ্জে ভাঙলো তাপমাত্রার রেকর্ড, জনজীবনে হাঁসফাঁস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভাঙলো তাপমাত্রার রেকর্ড, জনজীবনে হাঁসফাঁস

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৭:৩০:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভাঙলো তাপমাত্রার রেকর্ড, জনজীবনে হাঁসফাঁস

ছবি: সংগৃহীত


চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে হাওরের জেলা সুনামগঞ্জ। আগুন ঝরা গরমে ঘরে কিংবা বাহিরে মানুষের নাভিশ্বাস উঠেছে। তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যেনো প্রায় স্তব্ধ হয়ে যাচ্ছে জীবনযাত্রা। 

আজ শনিবার (২৫ মে) বিকাল ৩টায় সুনামগঞ্জে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার তাপমাত্রার পারদ ছিলো ৩৭.৭ ও এর আগের দিন (বৃহস্পতিবার) ছিল তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।

এদিকে, সুনামগঞ্জ পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় এ প্রচণ্ড গরম আর রোদের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে  নিম্ন আয়ের মানুষরা। অনেকেই কাজ করতে না পেরে সংসারের চিন্তায় পড়ছেন। এছাড়া তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় কেউ স্থান নিচ্ছে গাছতলায় আবার কেউ নিজ বসতবাড়ির আঙ্গিনায়। প্রয়োজন না হলে ঘর থেকে একেবারে বের হচ্ছে না লোকজন। তবে চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। সুনামগঞ্জের বিভিন্ন বাজারে দেখা যায়, লেবুর শরবত, আখের রস ও ডাব খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন মানুষজন।

রাজমিস্ত্রি সজীব হোসেন বলেন, দুইদিন থেকে তিন তালা ছাদ ঢালাইয়ের জন্য রড বাধার কাজ চলতেছে। কিন্তু অতিরিক্ত গরমে এতো রোদের মধ্যে কাজ করা সম্ভব না। তাই বাড়িতেই দিন গতকাল থেকে বাড়িতে বেকার দিন কাটছে। আমরা দিন এনে দিন খেয়ে থাকি। দুদিন থেকে বাড়িতে কাল থেকে কাজে না গেলে আর চলা যাবে না। আবার এই গরম থাকলে কাজও করতে পারবো না। খুব বিপদে আছি আমরা।

শান্তিগঞ্জ উপজেলার নজরুল ইলসাম বলেন, সুনামগঞ্জের পাইকারি বাজারে আসছিলাম, গরমের কারণে একটা ডাব খেতে ছেয়েছি, কিন্তু ব্যবস্থায়ীরা বলছেন আজ ডাব পাওয়া যায় নি তাই দাম একটু বেশি দামে তারা বিক্রি করছে। মানুষের বিপদে এমন সুযোগ নেওয়া ঠিক না। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটেও হতে পারে বৃষ্টি। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আজকে সিলেট আবহাওয়া অফিস এর ৩ টায় রেকর্ড কৃত তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। বাড়তি তাপমাত্রায় সকলের সচেতনতা ও সাবধানতা জরুরী।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন