জগন্নাথপুরে বৈধ কাগজ না থাকায় ২০টি মোটরসাইকেল আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বৈধ কাগজ না থাকায় ২০টি মোটরসাইকেল আটক

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৪:২৭:৪৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বৈধ কাগজ না থাকায় ২০টি মোটরসাইকেল আটক


সুনামগঞ্জের জগন্নাথপুরে কাগজপত্র এবং চালকের হেলমেট না থাকায় ২০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

রোববার (২৬ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৩টি মামলা এবং ২০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  বলেন, অভিযানে প্রায় ৫০টি মোটরসাইকেল আটক করা হয়। এরমধ্যে যেসব গাড়ির কাগজপত্র এবং হেলমেট ছিল ওইসব ছেড়ে দেওয়া হয়েছে। কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন