ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১২ জনের প্রাণহানি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১২ জনের প্রাণহানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৯:২৬:৫৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ১২ জনের প্রাণহানি


প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের উপকূলীয় ছয় জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এসব জেলা হলো: খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রাম।

রোববার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ উপকূলীয় এলাকা। ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত জনপদ। ৫ থেকে ৬ ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন জেলায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।

মৃতরা হলেন: ভোলার লালমোহন উপজেলার চর উমেদ এলাকার আব্দুল কাদেরের স্ত্রী মনেজা খাতুন (৫৫), দৌলতখান উপজেলার মাইসা (৪) ও বোরহান উদ্দিন উপজেলার জাকির (৫০); খুলনার গরিয়ারডাঙ্গা গ্রামের গহর মোড়লের ছেলে লালচাঁদ মোড়ল (৩৬); বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চর দাড়িয়াল এলাকার জালাল সিকদার (৫৫), জেলার বড়বিঘাই গ্রামের হোটেল মালিক লোকমান হোসেন ও কর্মচারী মোকছেদুর রহমান; সাতক্ষীরার নাপিতখালি গ্রামের বাসিন্দা শওকত মোড়ল (৭০); পটুয়াখালীর কলাপাড়ার অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মো. শরীফ (২৪), দুমকির নলদোয়ানি গ্রামের বৃদ্ধ জয়নাল হাওলাদার, বাউফলের বৃদ্ধ করিম এবং চট্টগ্রামের খুলশী থানার চৌধুরী নগর শতাব্দী হাউজিং এলাকার পথচারী সাইফুল ইসলাম হৃদয় (২৬)। হৃদয় চট্টগ্রামের একটি কার্টন ফ্যাক্টরিতে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ