ঝড়ের কারণে সুনামগঞ্জের অনেক জায়গা বিদ্যুৎবিহীন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ঝড়ের কারণে সুনামগঞ্জের অনেক জায়গা বিদ্যুৎবিহীন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ১১:২৩:৩৫ পূর্বাহ্ন

ঝড়ের কারণে সুনামগঞ্জের অনেক জায়গা বিদ্যুৎবিহীন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

আজ সোমবার ( ২৭ মে ) সকাল থেকে একাধিকবার লোডশেডিংয়ের কবলে পড়েছেন গ্রাহকরা। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ি ফিডার ও দিরাই ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে সুনামগঞ্জ সদর উপজেলা আমবাড়ি ফিডার সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে। বিভিন্ন লাইনের সমস্যা হচ্ছে। এছাড়া দিরাই ফিডার সকাল থেকে বন্ধ রয়েছে। এতে সুনামগঞ্জ সদর উপজেলা ও দিরাইয়ের হাজার হাজার গ্রাহকরা বিদ্যুৎ বিহীন। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় কারাগার অন্ধকারে কাটছে কারাবন্দিদের। তবে এসব এলাকায় বৃষ্টি কমলে স্বাভাবিক করার কাজ শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস।

এর আগের দিন রোববার ( ২৬ মে ) সন্ধ্যা থেকে একাধিক বার লোডশেডিং হয়। পরে রাত সাড়ে ৯টা থেকে এক টানা ৫ ঘন্টা বন্ধ ছিলো বিদ্যুৎ সরবারহ। এর পর থেকে জেলার কোথাও কোথাও বিদ্যুৎ এলেও বার বার যাচ্ছে আর আসছে।

পৌর শহরের দোকানি রাজু তালুকদার বলেন, সারাদিন থেকেই আমাদের এলাকায় কারেন্ট নেই। দোকানের সব আইসক্রিমজাত  জিনিসপত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। চার্জ লাইট সন্ধ্যা থেকে জ্বলতে জ্বলতে এখন নিভে গেছে। তাই দোকান বন্ধ করে চলে যাচ্ছে।

শহরের ষোলঘর এলাকার বাসিন্দা অহনা চৌধুরী বলেন ‘বিকালে অনেকটা সময় বিদ্যুৎ নাই, মোবাইল সব বন্ধ হয়ে গেছে। কখন বিদ্যুৎ আসবে কেউ জানে না। দুদিন থেকে বিদ্যুৎ না থাকায় চরম বিপদে আছি।

সুনামগঞ্জ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু নুয়মান বলেন, ঝড়বৃষ্টির কারণে জেলার বিভিন্ন লাইনে সমস্যা হয়েছে। বর্তমানে সুনামগঞ্জের দুটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকার কারণে মেরামতের কাজ করা যাচ্ছে না।

বিদ্যুৎ কবে চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যে সব ফিডারের বিদ্যুৎ বন্ধ আছে সেই ফিডারের বিদ্যুৎ সরবরাহ আজ বা কাল হবে। আমরা আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি বৃষ্টি কমলে স্বাভাবিক করার কাজ শুরু হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন