তাহিরপুরে দুপুর গড়ালেও খোলা হয়নি বিদ্যালয়, আসনে নি শিক্ষকরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

তাহিরপুরে দুপুর গড়ালেও খোলা হয়নি বিদ্যালয়, আসনে নি শিক্ষকরা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ১১:৪৪:৫৫ পূর্বাহ্ন

তাহিরপুরে দুপুর গড়ালেও খোলা হয়নি বিদ্যালয়, আসনে নি শিক্ষকরা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরজা খুলেনি কোন শিক্ষকরা। 

সোমবার (২৭ মে)  সকাল সাড়ে ১১টায় এই বিদ্যালয়ের বারান্দায় ছাত্র-ছাত্রীদের বসে থাকতে দেখা যায়। আসেন নি দপ্তরিও৷ এসময় উপজেলায় কর্মরত শফিকুল ইসলাম নামের এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেইসবুক আইডি থেকে লাইভ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। 

লাইভে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলতে দেখা যায় এই সাংবাদিককে। ছাত্র-ছাত্রীরা লাইভে এসে জানায়, শুধু আজকেই এমনটি হয়নি। শিক্ষকরা প্রতিদিন সকাল ১১টার আগে বিদ্যালয়ে আসেন না। আর দুপুর ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান তারা। 

আজকে প্রধান শিক্ষক না থাকায় তারা (শিক্ষকরা) কেউয়েই আসেননি দুপুর পর্যন্ত। অসহায়ের মতো শিক্ষকদের আসার অপেক্ষায় বসে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এবিষয়ে জানতে চাইলে হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সরকার জানান,পাঁচ দিনের জন্য উপজেলা সদরে শিক্ষকদের একিভূত ট্রেনিংয়ে আছি আমি। গত কাল আমার ট্রেনিংয়ের বিষয়টি আমার বিদ্যালয়ের বাকি তিন সহকারী শিক্ষককে অবগত করেছি। আমার পরিবর্তে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবে সহকারী শিক্ষক বিপ্লব মিয়া। তারা তিন জনেরই আজকে বিদ্যালয়ে থাকার কথা। তারা আমি না থাকলেই বিদ্যালয়ে আসতে চায়না। আমি বিদ্যালয়ে না থাকলে এমন অভিযোগ প্রায় সময়ই পাই।

সহকারী শিক্ষক বিপ্লব মিয়ার জানান, আমি অসুস্থ থাকায় আজকে বিদ্যালয়ে যেতে পারিনি। 

এ বিষয়ে জানতে চেয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদকে সাংবাদিক পরিচয় দিয়ে ফোন দিলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তিনি বলেন, বিদ্যালয়ে গেলে সাংবাদিককে দেখে নেবেন। ধারেকাছে পেলে সাংবাদিককে মারাধরের হুমকি দেন। 

এবিষয়ে জানতে চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আওয়াল বলেন, হাঁপানীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী তিন শিক্ষক বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তাদের শোকজ করা হবে। সাংবাদিকদের গালিগালাজ করে থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন