খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের সমাবেশ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ PM

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১১:২৩:৪৪ AM

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের সমাবেশ


বাংলাদেশে জাতীয়তাবাদি দল (বিএনপি) চেয়ারপাসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মিছিল সমাবেশ করেছে লন্ডন যু্বদল। দলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে সম্প্রতি ৪২-ফিল্ডগেট মায়েদা গ্রিল হলে এ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা বলেন,  বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আজ দেশে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে এখন আইনের শাসন নেই। ভোটার বিহনীন নির্বাচন করে সরকার ঠিকে থাকার চেষ্টা করছে। বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে বিদেশে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিতের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সুরমান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক লায়েক মুস্তাফার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তজাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন দেন কেন্দ্রীয় যুবদলের সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এজে লিমন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আবুল খায়ের কবির মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদ চৌধুরী, প্রবাসী নেতা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমদ, শিব্বির আহমদ সুমন, জাকারিয়া আহমদ জাকু, শেখ সাদেক, সুলতান আহমদ ইমন, কিবরিয়া ইসলাম, শেখ আতিক, শাহিনুর পাশা, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশে যোগ দিতে সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি সমাবেশে যোগদান করে।।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ