জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৮:১৪:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের যুগলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, আজ সকালে জগন্নাথপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে ২০–২৫ জন যাত্রী নিয়ে একটি মিনিবাস সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বাসটি যুগলনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদের উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন