প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হাফিজুর ও তুষারের নিয়োগ বাতিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হাফিজুর ও তুষারের নিয়োগ বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৮:২১:২৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হাফিজুর ও তুষারের নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চাকরি হারানোর কারণ জানা যায়নি।

বুধবার (২৯ মে)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

উভয়ের চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের (গাজী হাফিজুর রহমান ও  হাসান জাহিদ তুষার) চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি লিকুকে প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয় প্রজ্ঞাপনে।

২০১৯ সালের ৪ মার্চ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তুষার। সর্বশেষ গত ২৮ জানুয়ারি ফের তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এর প্রায় চার মাস পর তার নিয়োগ বাতিল হলো।

মাগুরা জেলায় জন্মগ্রহণকারী হাসান জাহিদ তুষার দীর্ঘদিন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ