কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে : সিইসি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে : সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১০:৩৬:৩১ পূর্বাহ্ন

কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে : সিইসি

ছবি: সংগৃহীত


ষষ্ট উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, এই ধাপে কমবেশি ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। তিনি বলেন, নিশ্চিত ফিগার পেতে ২০-২২ ঘণ্টা সময় লাগবে। এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে ৩৫ শতাংশের আশপাশ ভোট পড়েছে। 

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এটা ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। নিশ্চিত ফিগার পেতে ২০ থেকে ২২ ঘণ্টা সময় লাগবে। বুধবার বিকেলে রাজধানীর আগারগঁাওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সকাল ৮টা থেকে ৮৭টি উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। 

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করে সিইসি বলেন, ভোট কারচুপির অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। সিইসি বলেন, ৮৭ উপজেলায় ভোট হয়েছে। ইভিএমে ১৬ উপজেলায় ভোট হয়েছে। নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছেন। ভোটগ্রহণকারী কর্মকর্তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন।  তৃতীয় ধাপে ৮৭ উপজেলার মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটে ভোট দেন ভোটাররা। এই ধাপে মামলা জটিলতা ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ