সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় উটের চালান জব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় উটের চালান জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৯:৩৩:০৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় উটের চালান জব্দ

ছবি: সংগৃহীত


গরু মহিষ ঘোড়ার পর প্রথমবারের মতো সুনামগঞ্জ সীমান্তে বিনাশুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় একটি উটের চালান জব্দ করেছে ২৮ বিজিবি। এসব উটের দাম ১ কোটি ১৭ লাখ টাকা। বুধবার সন্ধ্যায় ২৮ বিজিবি সুনামগঞ্জের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

মিডিয়া সেল জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি মঙ্গলবার রাতে বিনাশুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে উটের চালান নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ডলুরা, চিনাকান্দি, মাছিমপুর বিওপির বিজিবির টহল দল অভিযানে নামে।’রপর উপজেলার রতারগঁাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা ৭টি উট বিজিবির টহল দল আটক করে। বুধবার জব্দ তালিকায় উটের আনুমানিক সরকারি মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ১৭ লাখ টাকা।

বুধবার সন্ধ্যায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এসএম মাহমুদ হাসান  বলেন, জব্দকৃত উটগুলো নিলামে বিক্রির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’রপর নিলামে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন