নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন

নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে কর্মরত থাকতে একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী। পরে ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে চাকরি খোয়ান ওই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ বছর মামলার বিচারকাজ শেষে বৃহস্পতিবার ওই মামলার রায় হয়েছে। রায়ে আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্ত আজিজুর রহমান চৌধুরীর বাড়ি হবিগঞ্জ জেলা সদরে। তিনি ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তখনই ওই ঘটনা ঘটে। 

সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তঁাকে কারাগারে পাঠানো হয়। আদালতের সরকারি কেঁৗসুলি নান্টু রায় রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আজিজুর রহমান ছাতক থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছাতক পৌর শহরের একটি মামলার তদন্তের দায়িত্ব পান। ওই মামলার তদন্ত করতে গিয়ে তিনি এক পক্ষের এক নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। 

মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। মামলার বিচারকাজ শেষে আজ রায় ঘোষণা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন