সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১১:০০:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগরে ইঞ্জিনচালিত নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম সাফেল মিয়ার (১৮)। সে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত আলীনুর মিয়ার ছেলে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সানুয়া এলাকার মনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 

জানা যায়, বৃহস্পতিবার মে সন্ধ্যা  সাড়ে ৭ টার দিকে বংশীকুন্ডা বাজার থেকে ইঞ্জিন চালিত নৌকা যোগে বাড়ি ফেরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে সানুয়া গ্রাম সংলগ্ন মনাই নদীতে নিখেঁাজ হয় ওই কিশোর। পরে নিখেঁাজের ১৩ ঘন্টা পর মনাই নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ আজাদ জানান, ইঞ্জিন চালিত নৌকা থেকে মনাই নদীতে পড়ে নিখেঁাজ হওয়ার পর থেকেই এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা চালায়। রাতভর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরে ভাসমান অবস্থায় নিখেঁাজ কিশোরের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে এলাকাবাসী।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করার পর  পরবর্তী আইনি গ্রহন করা হবে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন