ছাতকে পিতা ইউপি ও পুত্র উপজেলা চেয়ারম্যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ছাতকে পিতা ইউপি ও পুত্র উপজেলা চেয়ারম্যান

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৪:৪০:২২ পূর্বাহ্ন

ছাতকে পিতা ইউপি ও পুত্র উপজেলা চেয়ারম্যান


সুনামগঞ্জের ছাতকে পিতা-পুত্র চেয়ারম্যান। পিতা হাজী সুন্দর আলী ইউপি চেয়ারম্যান ও পুত্র  রফিকুল ইসলাম কিরণ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখানে বেশ আলোচনায় উঠে এসেছেন তারা। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামের বাসিন্দা হাজী সুন্দর আলী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী সুন্দর আলী এ ইউনিয়নে ২০১২ সালের নির্বাচনে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সালে তিনি নির্বাচনে আবারো ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান পর্যন্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এদিকে গত ২৯ মে ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রতিক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলীর পুত্র রফিকুল ইসলাম কিরণ।তিনি ৪০ হাজার ৩২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।হাজী সুন্দর আলী ও তার পুত্র সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম কিরণ দু' জনই যুক্তরাজ্য প্রবাসি ও  আওয়ামী রাজনীতির সাথে  সম্পৃক্ত। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অনুসারী তারা দু' জন।

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা মুজিবুর রহমান, নিজাম উদ্দিন ও আব্দুল হক জানান, চেয়ারম্যান হিসেবে হাজী সুন্দর আলীর বেশ সুনাম রয়েছে। তার পুত্র পিতার পথেই হাটবেন বলে তাদের বিশ্বাস। তারা আরো বলেন দু'জন প্রবাসি হলেও কোন অসুবিধা নেই। বছরের বেশি সময় দেশের ব্যবসা- বানিজ্য ও সাধারণ মানুষের কল্যানে সময় ব্যয় করেন তারা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন