জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৬:১৯:৪২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


দেশব্যাপী চলছে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। ৬ মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের বিনামূল্যে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ২১৮ টি কেন্দ্রে প্রায় ১০ হাজার ৮ শ ১২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮ টায় জগন্নাথপুর পৌর সভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা সির্ভিল সার্জন ডাঃ মোহাম্মদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা, ডাঃ তানজিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম, 

সাংবাদিক গোলাম সারোয়ার,সাংবাদিক গোবিন্দ দেব,  সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থলের কর্মকর্তা বৃন্দ।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সারমিন আরা আশা জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ২১৮ টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮ শ ১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭শ ২৫ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন