সুনামগঞ্জে ৩ ভাবিকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৩ ভাবিকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১১:০৩:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৩ ভাবিকে ছুরিকাঘাত,  একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তিন ভাবিকে ছুরিকাঘাত করেছেন দেবর। তিন জনের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে স্বপ্না বেগম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। অন্য দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ১৮ বছর বয়সী দেবর আইনুল হক পলাতক। নিহত স্বপ্না বেগম (৩৫) নবাব মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলে। এর মধ্যে তিন জন বিবাহিত। সবাই একই পরিবারে বসবাস করেন। তাঁদের মধ্যে পারিবারিক নানা ঝামেলা ছিল। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে ভাইদের সবার ছোট জন ঘরে থাকা তাঁর তিন ভাবি স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আহত নারীরা চিৎকার শুরু করলে আইনুল হক পালিয়ে যান। পরে আহত নারীদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন। পরে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দেবরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন