দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না: সুনামগঞ্জে ভোক্তা মহাপরিচালক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না: সুনামগঞ্জে ভোক্তা মহাপরিচালক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ০৬:৫২:৪৪ পূর্বাহ্ন

দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না: সুনামগঞ্জে ভোক্তা মহাপরিচালক

ছবি : নিজস্ব


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, দেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না। কসমেটিক থেকে শুরু করে শিশু খাদ্য সবকিছু নকল হচ্ছে। এ নকল পন্য গুলো দেশের ভেতরেই হচ্ছে। এ তথ্যগুলো আমাদের দেন আমরা দ্রুত ব্যবস্থা নেব।

রোববার ( ২ জুন ) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্সেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোক্তা অধিকার মহাপরিচালক।

তিনি আরও বলেন,  এ নকল পণ্যের তথ্য সারাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ম্লান হচ্ছে এই ভেজালের কারণে। তাই সবাই সতর্ক থাকবেন। এদের বিরুদ্ধে কোনো ছাড় নেই।

এ সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, ক্যাব কেন্দ্রীয়সহ সভাপতি জামিল চৌধুরী, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ীসহ অন্যান্যরা।

এর আগে সুনামগঞ্জের বিভিন্ন স্টক হোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভোক্তা ও ব্যবসায়ীদের কথা শুনেন ভোক্তা মহাপরিচালক। পরে সুনামগঞ্জ পৌর শহরের বাজার মনিটরিং করেন ভোক্তা- অধিকারের মাহপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এ সময় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সমর কুমার পাল, ভোক্তা- অধিকারের সহকারি পরিচালক আল আমিন, নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার অনুপা চক্রবর্তী ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন