বঙ্গবন্ধুর গৃহিত কৃষিনীতিতেই বাংলাদেশ এখন রোল মডেল- রনজিত সরকার এমপি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর গৃহিত কৃষিনীতিতেই বাংলাদেশ এখন রোল মডেল- রনজিত সরকার এমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৮:৪৩:৪৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর গৃহিত কৃষিনীতিতেই বাংলাদেশ এখন রোল মডেল- রনজিত সরকার এমপি

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দেশের কৃষি যত উন্নত, সেই দেশ অর্থনৈতিকভাবে তত মজবুত ও শক্তিশালী। বঙ্গবন্ধুর গৃহীত কৃষিনীতিতেই বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। 

রবিবার দুপুরে ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রনজিত সরকার বলেন, দেশ এখন খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষির বহুমুখীকরণে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে হবে। আমাদের হাওরাঞ্চলে কোনো কৃষিজমি পতিত না রেখে সবাইকে ফসল ফলানোর কাজে উদ্যোগ নিতে হবে তাহলেই কৃষি উৎপাদনে আমাদের আরেকটি বিপ্লব ঘটানো সম্ভব হবে। 

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন