শান্তিগঞ্জে সাদাত মান্নান অভির শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সাদাত মান্নান অভির শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৭:১৫:০১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সাদাত মান্নান অভির শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল

ছবি : নিজস্ব


আগামী ৫ জুন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভির আনারস মার্কার সমর্থনে নির্বাচনী শেষ জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

সোমবার(৩ জুন) দুপুর শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন৷ স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভি।

সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এদিকে জনসভা উপলক্ষে সকাল থেকেই উপজেলার ৮ ইউনিয়ন থেকে  হাজার হাজার মানুষ স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে সভামঞ্চে জড়ো হতে থাকেন৷ আনারস আনারস স্লোগানে উত্তাল ঢেউ উঠে উপজেলার আশপাশ৷

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন