দিরাইয়ে বজ্রপাত রোধে তালের চারা রোপণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দিরাইয়ে বজ্রপাত রোধে তালের চারা রোপণ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ১১:২৯:৪৯ পূর্বাহ্ন

দিরাইয়ে বজ্রপাত রোধে তালের চারা রোপণ

ছবি: সংগৃহীত


বজ্রপাত রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিরাই উপজেলার বিভিন্ন সড়কে তালগাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রদীপ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেনসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপণ করা হয়েছে। এতে একদিকে যেমন সড়কগুলো দৃষ্টিনন্দন হবে অন্যদিকে স্থানীয়রা এ থেকে নানা সুবিধা ভোগ করতে পারবে।

জানা যায়, উপজেলার হাওর গুলোতে বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া।

বজ্রপাত থেকে উপজেলার মানুষকে রক্ষায় গ্রামীণ সড়কে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন