শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:২১:৪৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। সোমবার বেলা ১টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো. আবুল কালামের ছেলে মোটরসাইকেল চালক মো. শিব্বির আহমদ (২২) ও একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১ টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দরগাপাশা পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ও সুনামগঞ্জ থেকে ছুটে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শিব্বির আহমদ প্রাণ হারান। অপর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন