তাহিরপুরের কামারকান্দি সড়ক পানির স্রোতে ভেঙে গেছে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

তাহিরপুরের কামারকান্দি সড়ক পানির স্রোতে ভেঙে গেছে

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:৫৩:০৭ পূর্বাহ্ন

তাহিরপুরের কামারকান্দি সড়ক পানির স্রোতে ভেঙে গেছে

ছবি: নিজস্ব


ঢলের পানির স্রোতে ভেঙে গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কামারকান্দি সড়ক। একারণে কয়েকটি গ্রামের শত শত পরিবারের মানুষের চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে যায়। 

জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নতুনবাজার-কাউকান্দি-তাহিরপর উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক। এই সড়কটি দুপুরে ঢলের পানির প্রবল চাপে ভেঙে গিয়ে মাটিয়ান হাওরে পানি প্রবেশ করেছে। এতে করে গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যাওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন আর চলাচল করতে পারছে না। 

বালিয়াঘাট নতুন বাজারে ধর্ম মন্ত্রণালয় কতর্ৃক পরিচালিত ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষক নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে হঠাৎ করেই কামারকান্দি সরকারী প্রাথমিক বিদয়ালয়ের সামনের সড়কটি ঢলের পানির প্রবল চাপে সড়ক ভেঙে যাওয়ায় এই এলাকার মানুষের কষ্টের শেষ থাকবে না। এছাড়াও এখন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কুলে আসা যাওয়ায় জন্য দুর্ভোগ পোহাতে হবে। 

মোটরসাইকেল চালক আমিনুল মিয়াসহ কয়েকজন জানান, সড়কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ভেঙে যাওয়ায় এখন যাত্রী পরিবহন করে চলতে সহজ ছিল। এখন ভেঙে গিয়ে আমাদের দুর্ভোগে ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি দ্রুত সড়কটি মেরামত করা হোক। 

ব্যবসায়ী জোসেফ মিয়া বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় মালামাল পরিবহনেও দুর্ভোগ পোহাতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন