পুলিশ-সেনাবাহিনীর মর্যাদা কোথায় : ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

পুলিশ-সেনাবাহিনীর মর্যাদা কোথায় : ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১২:০৭:০০ অপরাহ্ন

পুলিশ-সেনাবাহিনীর মর্যাদা কোথায় : ফখরুল

ছবি: সংগৃহীত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজীর-নজিরবিহীন; নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান আজিজকেও স্যাংশন দেওয়া হয়েছে। এখন ইনস্টিটিউট হিসেবে সেনাবাহিনীর অবস্থা কী? তার সম্মান-ইজ্জত কোথায় থাকে? পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যার সাবেক পুলিশ প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। 

সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব চরমে, যার প্রভাব এই অনুষ্ঠানেও দেখা যায়। তাদের ডানে-বামে রেখে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখন সময় এসেছে নিজেদের সংগঠিত করার। আমরা চেষ্টা করছি, জেল খাটছি, মা-বোনরাও জেলে যাচ্ছেন। 

আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সংগঠনকে আরো দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি সব দূর করে ফেলেন।’ বিএনপি মহাসচিব আরো বলেন, ‘ সবাই মিলে একযোগে একসাথে নামেন। 

এটা শুধুমাত্র বিএনপির সমস্যা না; বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা, আপনার সন্তান চাকরি পাবে কি পাবে না, স্বাধীনভাবে চলাচল করতে পারবে কি পারবে না, তা সম্পূর্ণ নির্ভর করছে- শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। সেজন্য তো নিরপেক্ষ সরকার লাগবে। সে জন্যই আমরা লড়াই করছি।’

এ সময় দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সিপিডি তাদের এক সমীক্ষায় বলেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বেশি বেড়েছে, সেটাকে বিলাসবহুল মনে হয়। গরুর গোস্ত কেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন