জগন্নাথপুরে মধ্যরাতে ঘুমন্ত সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মধ্যরাতে ঘুমন্ত সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ০৪:৫৬:৫৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মধ্যরাতে ঘুমন্ত সাবেক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা


সুনামগঞ্জের জগন্নাথপুরে মধ্যরাতে ঘরে ঢুকে ঘুমন্ত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি (তেরাওতিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্যের নাম আব্দুস শহীদ (৫৫)। তিনি একজন সালিসি ব্যক্তি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আব্দুস শহীদ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই রাতে তিনি বাড়িতে একা ছিলেন। রাত আড়াইটার দিকে তিন-চার দুর্বৃত্ত রান্নাঘরের পেছনের দরজা কেটে ঘরে ঢুকে ঘুমন্ত ওই ব্যক্তিকে বালিশ চেপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আব্দুস শহীদকে মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই সাবেক ইউপি সদস্যকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আব্দুস শহীদদের ভাতিজা আবু বকর বলেন, ‘আমার চাচার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে তিনি একজন সালিসি ব্যক্তি। এলাকার সব সালিসে তিনি বিচার করেন। সম্প্রতি তিনি এক ইংল্যান্ডপ্রবাসীর একটি বিষয়ে সালিস করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মারধর ওই ব্যক্তির একটি দাঁত ভেঙে গেছে এবং দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। 

এদিকে সকালে সোমবার( ৩ জুন) সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। ব্যক্তিগত কোনো কারণেও হতে পারে। তবে আমরা কাজ করছি। দ্রুতই জড়িতদের গ্রেপ্তারসহ ঘটনার কারণ উদ্‌ঘাটন করা হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন