কানাইঘাটে গ্যাস পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে টাকা লুট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কানাইঘাটে গ্যাস পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে টাকা লুট

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ১০:০৮:১১ পূর্বাহ্ন

কানাইঘাটে গ্যাস পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে টাকা লুট

ছবি : নিজস্ব


কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্টে অবস্থিত এওয়াই এলপিজি অটো গ্যাস পাম্পে অভিনব পন্থায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে ম্যানেজারকে অজ্ঞান করে নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সিলেট উপশহরের বাসিন্দা শামীম আহমদের মালিকানাধীন এওয়াই অটো গ্যাস পাম্পে গত সোমবার (৭ আগস্ট) রাত অনুমান ১২টার দিকে একটি প্রাইভেট কার যোগে দুই যুবক গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পে আসে। ম্যানেজার মিজানুর রহমান প্রাইভেট কারে গ্যাস দিতে ক্যাশ কাউন্টার থেকে বের হওয়ার জন্য দরজা খোলার সাথে সাথে প্রাইভাটকার নিয়ে আসা দুই যুবক তার উপর চেতনানাশতক স্প্রে মারলে মিজানুর রহমান অজ্ঞান হয়ে ক্যাশ কাউন্টে পড়ে যান। এ সময় কাউন্টারে ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুই যুবক। রাত ১টার দিকে মিজানুর রহমানের কিছুটা জ্ঞান ফিরে আসলে ঘটনার বিষয়টি সে তার পরিবারের লোকজন এবং গ্যাস পাম্পের মালিককে অবহিত করেন। ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাম্পের ম্যানেজার মিজানুর রহমান জানান, সোমবার রাত অনুমান ১২টার দিকে তিনি যখন ক্যাশ কাউন্টারে ছিলেন, তখন প্রাইভেটকার নিয়ে অপরিচিত দুই যুবক তাদের গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পের ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে তিনি দুই যুবকের কথামতো গাড়ীতে গ্যাস দেয়ার জন্য বের হতেই ঐ দুই যুবক তার চোখে-মুখে স্প্রে মারার কারনে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান আসার পর তিনি দেখতে পান ক্যাশ কাউন্টার তছনছ অবস্থায় রয়েছে এবং কাউন্টারের ক্যাশ ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নেই। সম্প্রতি সময়ে রাস্তা-ঘাটে রাতের বেলা দুর্বৃত্তরা গাড়ী থেকে ভারতীয় চোরাই পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী গ্যাস পাম্পের টাকা লুট এবং এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা