পাহাড়ি ঢলে ভেঙে গেছে ব্রিজের অ্যাপ্রোচ, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পাহাড়ি ঢলে ভেঙে গেছে ব্রিজের অ্যাপ্রোচ, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:৪৫:৩৪ পূর্বাহ্ন

পাহাড়ি ঢলে ভেঙে গেছে ব্রিজের অ্যাপ্রোচ, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের

ছবি : নিজস্ব


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে ঢলের পানিতে দোয়ারাবাজার-বোগলাবাজার সড়কের শরীফপুর গ্রামের অংশে সড়ক তলিয়ে গেছে। ঢলের আঘাতে এ সড়কে ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে উপজেলা সদরের সঙ্গে তিনটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পাহাড়ি ঢলে উপজেলার খাসিয়ামারা, চিলাই, চেলানদী, মরাচেলা নদী ও সুরমাসহ সবকটি নদনদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দোয়ারাবাজার-বোগলাবাজার সড়কে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের ব্রিজের অ্যাপ্রোচের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরেক অংশে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে লক্ষ্মীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়নের। যার ফলে ভোগান্তিতে পড়েছেন  স্থানীয় লোকজন। সোমবার উপজেলা সদরের ব্রিটিশ সড়কে কালিউড়ি নদীর উত্তরদিকে সড়কের একাংশ তলিয়ে গেছে।

উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য মাসুদ মিয়া বলেন, প্রতিবছর সামান্য পানি বাড়লেই দোয়ারাবাজার সদর থেকে সুরমা-বোগলাবাজার ও লক্ষ্মীপুরের সড়ক তলিয়ে যায়। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কোনো সুদৃষ্টি নেই।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, পাহাড়ি ঢলে সুরমা ইউনিয়নে অন্তত ৮টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া  দোয়ারাবাজার-বোগলাবাজার সড়কের শরীফ অংশ তলিয়ে যাওয়ায় এবং ব্রিজের অ্যাপ্রোচ পানির তোড়ে ভেঙে যাওয়ায় এই অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কার্যত তিনটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিকটবর্তী  ভেঙে যাওয়া ব্রিজের অ্যাপ্রোচ সাময়িক মেরামতের কাজ চলছে। স্থায়ী মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন