তাহিরপুরে পানিতে ডুবে জেলের মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

তাহিরপুরে পানিতে ডুবে জেলের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৪:৩৪:৪৯ পূর্বাহ্ন

তাহিরপুরে পানিতে ডুবে জেলের মৃত্যু


সুনামগঞ্জের তাহিরপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মফিনুর মিয়া নামে এক জেলে মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ছোটখালে এই ঘটনা ঘটে। নিহত মফিনুর মিয়া টাকাটুকিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

নিহতের ভাই শাহ আলম মিয়া জানান, মঙ্গলবার দুপুরে ঠেলা জাল নিয়ে গাজীপুর গ্রামের সামনে ছোটখালে মাছ ধরতে যায় মফিনুর মিয়া।

এরপর খরস্রোতা পানিতে ডুবে সে নিখোঁজ হয়। স্বজনরা ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর ঘটনাস্থলেই তার ভাসমান মরদেহ উদ্ধার করে।  মঙ্গলবার রাতেই পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মাছ ধরতে পানিতে ডুবে এক জেলে মৃত্যুবরণ করার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন