বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:১০:৫৬ পূর্বাহ্ন

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে

ছবি: সংগৃহীত


এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমনান পরীক্ষা শুরু হবে ৩০ জুন থেকে। সারা দেশের জন্য এই সময় নির্ধারণ করা হলেও বন্যাকবলিত এলাকায় পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হবে। যেসব এলাকায় বন্যা ছড়াবে, সেসব এলাকায় পরে পরীক্ষা নেওয়া হবে। 

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তের বিষয় তুলে ধরে তিনি বলেন, দেশের যেসব অঞ্চলে বন্যা ছড়াবে সেখানে পরীক্ষা স্থগিত থাকবে। আবহাওয়ার পূর্বাবাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া হবে। 

শিক্ষা বোর্ড সূচি অনুযায়ী- ৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এইচএসসি পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারির পরীক্ষা। এবার ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ ও ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। তাদের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৮ হাজার ৭৬ শিক্ষার্থী। 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। প্রতিষ্ঠান সংখ্যা ১ হাজার ৯০৮টি ও কেন্দ্র সংখ্যা ৭০৭টি। 

গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর কেন্দ্র বেড়েছে ৬৭টি। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪