সুনামগঞ্জে পানি কমায় মানুষের মনে স্বস্তি ফিরেছে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পানি কমায় মানুষের মনে স্বস্তি ফিরেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৪:২০:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পানি কমায় মানুষের মনে স্বস্তি ফিরেছে

ছবি: সংগৃহীত


গত দুইদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে ভাটির জেলার নদনদীর পানি। সেইসঙ্গে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে মানুষের মনে।

খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের সীমান্তবর্তী কয়েকটি উপজেলায় ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যা দেখা দেওয়ার পর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বাড়তে থাকে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি। ডুবে যায় তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও মধ্যনগর উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। এতে একদিকে যেমন ভোগান্তি পোহাতে হয় নিম্নাঞ্চলের ২ লাখ বাসিন্দাদের তেমনি বন্যা আতঙ্ক দেখা দেয় জেলার ২০ লাখেরও বেশি মানুষের মনে।

তবে গত সোমবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও উজানের ঢল না নামায় কমতে শুরু করেছে সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি। সেইসঙ্গে সকাল থেকে প্রখর রোদ ওঠায় স্থানীয় লোকজনের মনে স্বস্তি ফিরেছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় পাহাড়ি ঢল কম নামছে। এতে করে জেলার নদনদীর পানি কমতে শুরু করেছে। সেইসঙ্গে জেলায় বন্যার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় জেলার সকল নদ নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন