সিলেট জেলা যুবদলের সভাপতির মায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সিলেট জেলা যুবদলের সভাপতির মায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন

সিলেট জেলা যুবদলের সভাপতির মায়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক


সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর মমতাময়ী মা আমিনা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, পরোপকারী ও পরহেজগার নারী হিসেবে মরহুমা আমিনা বেগম অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার মৃত্যুতে এলাকাবাসীর মতো আমরা গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমা আমিনা বেগম মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন