ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:১০:০৯ পূর্বাহ্ন

ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

ছবি: সংগৃহীত


ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে আগামী ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ।  বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর গুলশানে নৌ-পুলিশ সদর দপ্তরে ঈদুল আজহা উপলক্ষে ‘নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা’ সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

আবদুল আলীম মাহমুদ বলেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে, তা ব্যানারে লিখে নৌকায় টানাতে হবে। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো হয়রানি বন্ধে নৌ-পুলিশ বদ্ধ পরিকর।

তিনি আরও বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে এবং পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌপথে যেকোনো সমস্যায় নৌ-পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে নৌ-পুলিশকে অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে।     

এম সি



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪