ঘোষণা হলো প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

ঘোষণা হলো প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন

ঘোষণা হলো প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট

ছবি: সংগৃহীত


২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি পেশ করেন। এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর কিছুক্ষণ আগে মেরুন রঙের ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে যোগ দেন তিনি।
নতুন বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে আয় করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এ ছাড়া আয়, মুনাফা ও মূলধনের ওপর কর ১ লাখ ৭৫ হাজার ৬২০ কোটি, মূল্য সংযোজনের করের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮২ হাজার ৭৮৩ কোটি, সম্পূরক শুল্ক ৬৪ হাজার ২৭৮ কোটি, আমদানি শুল্ক ৪৯ হাজার ৪৬৪ কোটি, রপ্তানি শুল্ক ৭০ কোটি, আবগারি শুল্ক ৫ হাজার ৮০৫ কোটি এবং অন্যান্য কর ১ হাজার ৯৮০ কোটি টাকা। কর ছাড়া রাজস্বের লক্ষ্য ধরা হয়েছে ৪৬ হাজার কোটি এবং এনবিআরবহিভর্ূত করের লক্ষ্যমাত্রা ১৫ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
খাতভিত্তিক বরাদ্দের মধ্যে জনপ্রশাসন খাতে ১ লাখ ৭৫ হাজার ৭৭৪ কোটি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ৪৭ হাজার ৯৫৩ কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ১১ হাজার ১৫৭ কোটি, স্বাস্থ্যে ৪১ হাজার ৪০৮ কোটি, কৃষিতে ৪৭ হাজার ৩৩২ কোটি, পরিবহন ও যোগাযোগে ৮২ হাজার ৯১৮ কোটি এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪৩ হাজার ২০৮ কোটি টাকা।


এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৩০ হাজার ৩১৭ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৩৩ হাজার ৫২০ কোটি এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতের জন্য ৫ হাজার ৬৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে। বাজেট বক্তৃতায় চলমান অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
এর আগে স্পিকারের অনুমতি নিয়ে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ সচিবালয়ে বাজেট-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এরপর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। এবারের বাজেটের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪